ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। ‘হাস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় এই আইনজ্ঞ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে গণসংযোগ শুরু করেন। পরে বিকেলে নলবুনিয়া, গাজিরহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী ভোটারদের কাছ থেকে এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট এবং সম্ভাবনাময় উন্নয়ন পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের লক্ষ্যে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, ব্যারিস্টার মঈন ফিরোজী দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে গঠিত সাত সদস্যের বিশেষ কমিটির একজন সদস্য। জাতীয় পর্যায়ে পরিচিত এই আইনজ্ঞ তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে এলাকাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ভোটাররা জানান, সরাসরি এসে কথা বলা ও এলাকার সমস্যা শোনার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

ঝালকাঠি প্রতিনিধি:
তারিখ: ০১ ফেব্রুয়ারী ২০২৬

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া

আপডেট সময় ০২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬