ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

আধুনিক ৩ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার: কাউন্সিলর পদে মনিরুজ্জামান হিরুর প্রার্থিতা, জনমনে ইতিবাচক প্রত্যাশা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ মনিরুজ্জামান হিরু। তিনি সাবেক ঝালকাঠি জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল–এর জেলা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকায় তার একটি পরিচিতি রয়েছে।
প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, “ওয়ার্ডবাসী যদি আমাকে সুযোগ দেন, আমি নিঃস্বার্থভাবে সেবা করতে চাই। ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে থাকা। তরুণদের খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই তার ব্যক্তিগত সততা ও আচরণকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “মনিরুজ্জামান হিরু একজন ভালো মানুষ ও সৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিত। যদি তিনি উন্নয়নের কাজগুলো বাস্তবায়ন করতে পারেন, আমরা অবশ্যই সমর্থন করবো।”
গৃহিণী রিনা আক্তার বলেন, “তিনি ভালো মানুষ, মানুষের খোঁজখবর রাখেন। ড্রেন ও রাস্তার সমস্যা সমাধান হলে এলাকাবাসীর অনেক উপকার হবে।”
তরুণ ভোটার সোহেল হাওলাদার বলেন, “আমরা একজন সৎ ও দায়িত্বশীল প্রতিনিধি চাই। হিরু ভাইকে ভালো মানুষ হিসেবেই চিনি, এখন কাজের মাধ্যমে সেটা প্রমাণের সময়।”
সব মিলিয়ে ৩ নং ওয়ার্ডে উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। এখন ভোটারদের রায়ই ঠিক করবে আগামী দিনে কে নেতৃত্ব দেবেন এই ওয়ার্ডকে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

আধুনিক ৩ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার: কাউন্সিলর পদে মনিরুজ্জামান হিরুর প্রার্থিতা, জনমনে ইতিবাচক প্রত্যাশা

আপডেট সময় ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬