
ঝালকাঠির ছাত্ররাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। বর্তমানে তিনি ঝালকাঠি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রমে তার সক্রিয়তা তাকে সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত মুখে পরিণত করেছে।
রাজনীতির মাঠে তার পথচলা শুরু তৃণমূল থেকে। ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে জেলা পর্যায়ে দায়িত্ব পেয়ে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মীবান্ধব আচরণের মাধ্যমে তিনি দ্রুতই নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।
শিক্ষাজীবনেও তিনি পরিশ্রমী ও মনোযোগী। এসএসসি ও এইচএসসি উভয় পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হওয়ার পর মানবিক বিভাগে স্নাতক (বিএ) সম্পন্ন করেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলএম (LL.M) অধ্যয়নরত রয়েছেন, যা তার জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞাকে আরও সমৃদ্ধ করছে।
বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দলীয় কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিকবার প্রশাসনিক চাপে পড়েন। ঝালকাঠি থানার মামলা নং ১৫/২১-১০/২০১৮, ১৯৭৪ সালের বিশেষ আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় তিনি আসামি হন এবং সেই সময়ে ২৩ দিন ঝালকাঠি জেলা কারাগারে আটক ছিলেন।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, তরিকুল ইসলাম তারেক একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি প্রতিকূলতার মধ্যেও সংগঠনের জন্য কাজ করে গেছেন। তার সাংগঠনিক দক্ষতা, সাহসিকতা এবং নেতৃত্বের দৃঢ়তা তাকে সাধারণ সম্পাদক পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতার মধ্যে রয়েছে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা। তারেকের এই ধারাবাহিক অগ্রযাত্রা ঝালকাঠি জেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন 









