ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০২:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, গ্রেফতারের সময় সুজন হাওলাদার হঠাৎ এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে এসআই রতন চন্দ্র আহত হন। তবে ঘটনাস্থলেই তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও মো. সোবাহান হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২৪ফেব্রুয়ারী ২০২৬

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১

আপডেট সময় ০২:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬