ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি.

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

‎জেলা প্রতিনিধি, ঝালকাঠি :ঝালকাঠিতে এলজিইডির একটি টেন্ডারে অংশ নেওয়াকে কেন্দ্র করে ফয়েজ ইফতেখার রনী (৪৯) নামে এক ঠিকাদারকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার (১৮ মার্চ) তিনি ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৫) করেছেন।

‎জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঝালকাঠি এলজিইডির ৩০ গ্রুপের একটি কাজের টেন্ডারে অংশ নিয়ে সিডিউল ড্রপ করেন রনী। টেন্ডারটি বর্তমানে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে গত ১৫ মার্চ রাত প্রায় ৯টা ২০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে।

‎অভিযোগ অনুযায়ী, কল রিসিভ করার পর অপর প্রান্তের অজ্ঞাত এক ব্যক্তি তাকে অশোভন ভাষায় গালিগালাজ করে এবং এলজিইডির টেন্ডারে অংশ নেওয়ার কারণ জানতে চায়। একপর্যায়ে তাকে কৃষ্ণকাঠি এলাকায় যেতে বলে এবং “চেহারা দেখে নেওয়া” ও “কাজ করার শখ মিটিয়ে দেওয়া হবে” বলে প্রাণনাশের হুমকি দেয়। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজের নাম প্রকাশ না করে “নাম্বারটাই আমার পরিচয়” বলে কলটি কেটে দেয়।

‎ভুক্তভোগী ফয়েজ ইফতেখার রনী বলেন, “হুমকির পর থেকে আমি ভীত অবস্থায় আছি। এলজিইডিতে যেতেও ভয় পাচ্ছি। সেখানে গেলে আমার জীবনের ঝুঁকি রয়েছে বলে মনে করছি।”

‎ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎ঝালকাঠি
‎১৯ মার্চ ২০২৬

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি.

আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬