ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠির দুই আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ,উচ্ছ্বাসিত প্রার্থী ও নেতা কর্মীরা

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০১:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির দুটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মোট ১০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—বিএনপির রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. সাব্বির আহমেদ (মোরগ), স্বতন্ত্র এম. মঈন আলম ফিরোজী (হাঁস), গণ অধিকার পরিষদের মো. শাহাদাত হোসেন (ট্রাক), জাতীয় পার্টি (জেপি)-এর মো. রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জেএসডির মো. সোহরাব হোসেন (তারা), এবং জনতার দলের মো. জসিম উদ্দিন তালুকদার (কলম)।

অপরদিকে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন— বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির ফোরকান হোসেন (আম), জেএসডির মাসুদ পারভেজ (তারা), গণ অধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মো. নুরউদ্দিন সরদার (কলস) এবং স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী (মোটরসাইকেল)। সব মিলিয়ে দুটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা গণমাধ্যমকে জানান, নির্বাচনী মাঠে নেমে তারা ভোটারদের কাছে তাদের কর্মসূচি তুলে ধরবেন। একই সঙ্গে তারা বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। প্রতীক ঘোষণার মধ্য দিয়ে ঝালকাঠির দুই আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

ঝালকাঠির দুই আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ,উচ্ছ্বাসিত প্রার্থী ও নেতা কর্মীরা

আপডেট সময় ০১:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬