ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে গণভোটের প্রচার সভায় ফরিদা আখতার এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০৫:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য সব নির্বাচনের চেয়ে আলাদা ও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, সে প্রশ্ন তোলার আর সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলিই এবারের নির্বাচনে অংশ নিচ্ছে এবং সনদ বাস্তবায়নের দায়ভারও তাদের ওপর বর্তায়।

সোমবার বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ঝালকাঠির গর্বের সন্তান শহীদ ওসমান হাদী নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তা আর সম্ভব হয়নি। তার সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচন অবশ্যই সুস্থ, অবাধ ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় প্রদানের মাধ্যমেই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন।

সমাবেশে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক সুধী সমাবেশের আয়োজন করে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

ঝালকাঠিতে গণভোটের প্রচার সভায় ফরিদা আখতার এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ

আপডেট সময় ০৫:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬