ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

শাহজাহান ওমরের রাজনৈতিক উত্তরাধিকার আলোচনায়

  • মাহিন খান
  • আপডেট সময় ০৭:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

শাহজাহান ওমরের রাজনৈতিক উত্তরাধিকার আলোচনায় রাজাপুর–কাঁঠালিয়ায় গোলাম আজম সৈকতকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠি প্রতিনিধি মাহিন খান
দক্ষিণবঙ্গের বিএনপির সাবেক মন্ত্রী ও বীর উত্তম ব্যারিস্টার মোঃ শাহজাহান ওমর রাজাপুর–কাঁঠালিয়া এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তার নেতৃত্বে রাজাপুর–কাঁঠালিয়া বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পায়।

ব্যারিস্টার শাহজাহান ওমরের হাতে গড়া শিষ্য হিসেবে পরিচিত গোলাম আজম সৈকত ছাত্র রাজনীতির মাধ্যমে সক্রিয় রাজনৈতিক জীবনে যুক্ত হন। পরবর্তীতে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব ও সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি। আন্দোলন–সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তার দীর্ঘ সম্পৃক্ততার কথা দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাম আজম সৈকত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল  প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যারিস্টার শাহজাহান ওমর যেভাবে রাজাপুর–কাঁঠালিয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি ও প্রভাব প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজনৈতিক ধারা ও প্রভাব সৈকতের কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রভাব নির্বাচনী বাস্তবতায় কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সময়, জনমত ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

শাহজাহান ওমরের রাজনৈতিক উত্তরাধিকার আলোচনায়

আপডেট সময় ০৭:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬