ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ। ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

তারেক রহমানের বরিশাল মহাসমাবেশ সফল করতে দেড় হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হবেন গোলাম আজম সৈকত

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০৫:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী ৫ই ফেব্রুয়ারি বরিশাল বেল’স পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি–১ (কাঁঠালিয়া–রাজাপুর) আসনের গণমানুষের নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জননেতা জনাব গোলাম আজম সৈকতের নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশের মাঠ ও মঞ্চ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, জেলা মহিলা দলের নেত্রী শারমিন মুক্তা, জেলা বিএনপির সদস্য (দপ্তর) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য হালিম শিকদার, কাঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা কাজী ইলিয়াসসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলা দলের জেলা সদস্যরা।
নেতৃবৃন্দ সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি, মঞ্চ ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে ঝালকাঠি–১ আসন থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সাংগঠনিক বক্তব্যে জননেতা গোলাম আজম সৈকত বলেন,
“আগামী ৫ই ফেব্রুয়ারির বরিশাল মহাসমাবেশ গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা থেকে প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে আমরা এই মহাসমাবেশে উপস্থিত হবো।”
তিনি আরও বলেন,
“শুধু রাজাপুর-কাঁঠালিয়া থেকেই প্রায় ১২টি বাসে করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। পাশাপাশি মোটরসাইকেল বহর, প্রাইভেটকার, হাইয়েস ও নোয়াহ গাড়ির মাধ্যমেও নেতাকর্মী ও সমর্থকেরা বরিশাল অভিমুখে যাত্রা করবেন। প্রতিটি ইউনিটকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।”
গোলাম আজম সৈকত বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। ঝালকাঠি–১ আসনের নেতাকর্মীরা অতীতের মতো এবারও মাঠে থেকে দলের শক্তি ও জনগণের সমর্থনের বার্তা স্পষ্টভাবে তুলে ধরবে।”
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশালের এই মহাসমাবেশ বিএনপির সাংগঠনিক সক্ষমতা ও রাজনৈতিক শক্তির একটি দৃশ্যমান বহিঃপ্রকাশে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক

তারেক রহমানের বরিশাল মহাসমাবেশ সফল করতে দেড় হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হবেন গোলাম আজম সৈকত

আপডেট সময় ০৫:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬