ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ। ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে ধানের শীষের গণজোয়ার: শামীম তালুকদারের নেতৃত্বে সর্ববৃহৎ মিছিল ও গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ঝালকাঠি জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ঝালকাঠি শহরে ব্যাপক গণসংযোগ, মতবিনিময়, ধানের শীষের লিফলেট বিতরণ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন সামনে রেখে শামীম তালুকদার ঝালকাঠি শহরের বিভিন্ন অলিগলি, বাজার ও চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং ১২ তারিখে ভোটাধিকার প্রয়োগের গুরুত্বের ওপর জোর দেন।
গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ শেষে ঝালকাঠি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সাধনার মোড়, কাপুড়িয়া পট্টি, কামারপট্টি, ডাক্তার পট্টি, আমতলা মোড়, টিআই আহমেদ মোড় ও ফায়ার সার্ভিস মোড় প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল বের করা হয়।
মিছিলে প্রায় এক হাজারের বেশি যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে ঝালকাঠি শহরের প্রতিটি অলিগলি।
“শামীম তালুকদারের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”,
“১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”,
“শামীম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”
এমন শ্লোগানে শহরের পরিবেশ হয়ে ওঠে আন্দোলনমুখর।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শামীম তালুকদার বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথ দেখাচ্ছে বিএনপি।
তিনি বলেন, যুবদল সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ভয়, কোনো বাধা কিংবা দমন-পীড়ন আন্দোলনের অগ্রযাত্রা থামাতে পারেনি। ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত।
শামীম তালুকদার আরও বলেন, প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া। সবাইকে ১২ তারিখ সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব। এই বিজয় হবে জনগণের বিজয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক

ঝালকাঠিতে ধানের শীষের গণজোয়ার: শামীম তালুকদারের নেতৃত্বে সর্ববৃহৎ মিছিল ও গণসংযোগ

আপডেট সময় ০১:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬