
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির দুই আসনে বিএনপির প্রার্থী ইশরাত সুলতানা এলেন ভুট্টাে পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কীর্ত্তিপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ঝালকাঠী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক এবং জাতীয়তাবাদী নাগরিক সমাজ ঢাকা মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক মো. রেজাউল হাসান মুন্না। তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বুলু, সাবেক সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান নয়ন, ইউনিয়ন যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা মনিরুজ্জামান মনিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী ইশরাত সুলতানা এলেনের বিকল্প নেই। দলীয় ঐক্য ও তৃণমূলের শক্তিকে কাজে লাগিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা হয়।

প্রধান প্রতিবেদক -মো: শফিকুল ইসলাম 
















