ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০৫:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের প্রার্থী ড. ফয়জুল হক এর একটি বড় নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

ফয়জুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলটি রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, নির্বাচিত হলে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার নদীতীরবর্তী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ভাঙন সমস্যার সমাধানে কাজ করবেন। একই সঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি ‘মিনি পার্লামেন্ট’ গঠন করে শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও উন্নয়নসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন, শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে না। জুলাই সনদ বিষয়ক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ যেন অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মিছিল শেষে জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সমাপনী বক্তব্য রাখেন। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন, ফলে পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল:
তারিখ: ০৮ফেব্রুয়ারী ২০২৬

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল

আপডেট সময় ০৫:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬