ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০২:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় ২১ ও ২২ জানুয়ারি ঝালকাঠি সার্কিট হাউজের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার। এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে একই ভেন্যুতে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। প্রথম দিনের সেশনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ‘গণভোট–২০২৬ ও সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক আলোচনায় ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আককাস সিকদারের সভাপতিত্বে পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, নির্বাচনী অনিয়ম চিহ্নিতকরণ এবং নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাইমুল আজিজ সাদেক, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন এবং পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মোর্শেদ। কর্মশালায় নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, নির্বাচনী আইন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য ও গুজব মোকাবেলা এবং তথ্য ও ছবি যাচাই-বাছাই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. স. ম মাহামুদুর রহমান পারভেজ এবং পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খশরু। আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সহায়তা করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি

আপডেট সময় ০২:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬