ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ। ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

পুলিশ সুপার, বরিশাল জেলার বানারীপাড়া থানা আকস্মিক পরিদর্শন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
ইং ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম মহোদয় বানারীপাড়া থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
বানারীপাড়া থানায় পৌঁছালে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল), বরিশাল—জনাব সৌমেন্দ্র কুমার বাইন। শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বানারীপাড়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা বৃদ্ধি ও পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি বানারীপাড়া থানাধীন লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন গণভোট–২০২৬ সম্পর্কে সচেতনতা ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার মহোদয়ের এ আকস্মিক পরিদর্শনে থানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মতৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক

পুলিশ সুপার, বরিশাল জেলার বানারীপাড়া থানা আকস্মিক পরিদর্শন

আপডেট সময় ০১:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬