ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ। ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সোমবার সকালে ঝালকাঠি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মমিনউদ্দিন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী ইমরান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী আলামিনসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে ঝালকাঠি জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৫ মার্চ অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়। এতে বলা হয়, জেলা পরিষদ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক (১) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ জেলার জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। ১৫ মার্চ জারি করা ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪১১ নম্বর স্মারকের মাধ্যমে এ নিয়োগ আদেশ কার্যকর করা হয়েছে।
অ্যাডভোকেট শাহাদাত হোসেন জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, তার নেতৃত্বে ঝালকাঠি জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক

অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা

আপডেট সময় ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬