ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ। ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ, ঝালকাঠি জেলা পরিষদে নতুন প্রত্যাশা ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.5777778, 0.515625);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের বিকনা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বসবাসকারী এক সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি নিয়ে বিরোধ এবং হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অর্চনা দাস নামের এক গৃহিণী।

১৫মে রবিবার বিকেল ৫টায় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার হলরুমে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে অর্চনা দাস জানান, তার স্বামী গোপাল চন্দ্র দাস পেশায় একজন বাবুর্চি ও চায়ের দোকানদার। তাদেরএকমাত্র পুত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্টার্জিত সঞ্চয় এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে তিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একখণ্ড জমি ক্রয় করেন। পরে ওই জমিতে কাঠ ও টিন দিয়ে একটি বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
তিনি বলেন, ক্রয়কৃত জমির রেকর্ড সংশোধন সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। ঘর নির্মাণের পর পার্শ্ববর্তী একটি পরিবার এবং তাদের অনুসারীরা তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য নানা ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী বাসিন্দা হাবিবুর রহমান মুন্সী ও তার সহযোগীরা ২ জুলাই ২০২৫ তারিখে তার অনুপস্থিতির সুযোগে পূর্বপরিকল্পিতভাবে ঘরটিতে আগুন ধরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অর্চনা দাস আরও অভিযোগ করেন, বসতঘরে আগুন দেওয়ার পরও দুষ্কৃতিকারীরা ক্ষান্ত হয়নি। বরং তাকে বিভিন্ন সময়ে মৌখিক হুমকি দিয়ে আইনের আশ্রয় না নিতে চাপ সৃষ্টি করা হয়।
তিনি জানান, পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তা এবং ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তিনি আবার কাঠের খুঁটি দিয়ে একটি নতুন ঘর নির্মাণ করেন। কিন্তু প্রতিপক্ষরা তাকে পুনরায় হয়রানি শুরু করে।
তার অভিযোগ, সম্প্রতি তার বিবাহিত মেয়ে শম্পা দাস শ্বশুরবাড়ি থেকে আত্মীয়দের নিয়ে তার বাড়িতে বেড়াতে এলে হাবিব মুন্সির উস্কানিতে স্থানীয় রাজা, মেহরিন বেগম নন্দিনী, তার পুত্র রিয়াদ সিকদার কাজল, নাহিদ শিকদার, রাশেদ শেখসহ কয়েকজন মিলে বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করে। এ ঘটনায় তার মেয়ে সম্পা দাস ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৪) দায়ের করেন, যাহা তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে অর্চনা দাস বলেন, থানায় জিডি করার পর প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরে কলেজ মোড় এলাকায় মানববন্ধন করে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। মানববন্ধনে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনের শেষে অর্চনা দাস সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

ঝালকাঠি প্রতিনিধি, ১৫-০৩-২০২৬।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক

ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬