
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সরকারি কবরস্থানের মাটি ভরাটের প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর সেই টাকা ফেরত দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন।
বুধবার (১১ মার্চ) সকালে অভিযোগকারী নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ঘুষ হিসেবে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য টিআর কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার একটি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন অভিযোগকারী অলিউল ইসলামের কাছ থেকে ৯ হাজার টাকা নেন।
এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অলিউল ইসলাম। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
অভিযোগকারী অলিউল ইসলাম বলেন, “আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করার পর পিআইও আওলাদ হোসেন নিজের ভুল স্বীকার করেন এবং বুধবার সকালে আমার কাছ থেকে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দেন।”
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

প্রধান প্রতিবেদক -মো: শফিকুল ইসলাম 










