ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

কক্সবাজারে স্বাস্থ্য পর্যটনের নতুন দিগন্ত: ড. জিয়াউদ্দিন হায়দার

কক্সবাজার, ৮ মার্চ ২০২৬ – বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের গবেষক ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, কক্সবাজারে স্বাস্থ্য পর্যটনের (হেলথ ট্যুরিজম) ব্যাপক সম্ভাবনা রয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জানান, এখানে বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তের রোগীদের জন্যও সুবিধাজনক হবে।
ড. হায়দার বলেন, “কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে সাজিয়ে, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল সমন্বয় করে সেকেন্ডারি ও টার্শিয়ারি সেবা উন্নত করা হবে। চূড়ান্ত লক্ষ্য হলো কক্সবাজারকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।”
তিনি আরও উল্লেখ করেন, “আগামী ১০–১৫ বছরের মধ্যে পর্যটনের পাশাপাশি স্বাস্থ্যসেবা নির্ভর পর্যটনও গড়ে তোলা সম্ভব। চোখ, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যের জন্য আধুনিক কেন্দ্র ও ইয়োগা সেন্টার স্থাপন করা যেতে পারে। স্বাস্থ্যসেবা ও পর্যটন একে অপরকে শক্তিশালী করবে, পর্যটকের সংখ্যা বাড়বে এবং স্থানীয় মানুষ সবচেয়ে বেশি লাভবান হবেন।”
ড. হায়দার কক্সবাজারে বিশেষায়িত হেলথ জোন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, “সঠিক পরিকল্পনা এবং সরকারি সহযোগিতা থাকলে কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবেও আন্তর্জাতিকভাবে পরিচিত হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান, সহযোগিতা করেন ব্র্যাক। বক্তব্য রাখেন: এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিউ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্র্যাকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. এস এম হাসানুজ্জামান এবং মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান মো. তৌহিদুল ইসলাম।
সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাসনীম জাহান। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

কক্সবাজারে স্বাস্থ্য পর্যটনের নতুন দিগন্ত: ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬