ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নলছিটি’র ১ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী আলমগীর হোসেন, দোয়া চাইলেন এলাকাবাসীর কাছে

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নং ভৈরবপাশা ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই সংগঠক এবার সরাসরি জনগণের ভোটে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আলমগীর হোসেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি নিয়মিতভাবে অসহায় শিক্ষার্থীদের ফরম ফিলাপের খরচ বহন, বই কিনে দেওয়া এবং প্রতিবছর দরিদ্র ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস কিনে দিয়ে সহযোগিতা করে আসছেন।

এছাড়া তিনি প্রতাপ বাজার জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা এবং সমাজের কল্যাণমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তিনি ঝালকাঠি সেতু ক্লাবের সম্মানিত সদস্য, রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবের সম্মানিত সদস্য এবং ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংগঠনের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়ন, গরিব-দুঃখীদের সহায়তা এবং অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ভৈরবপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও সুশাসিত ইউনিয়নে রূপ দিতে চাই।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। ইউনিয়নজুড়ে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

নলছিটি’র ১ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী আলমগীর হোসেন, দোয়া চাইলেন এলাকাবাসীর কাছে

আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬