
ঝালকাঠি পৌরসভার কাশারীপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি সুদিপ্ত দে (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে সুদিপ্ত দেকে হাতেনাতে আটক করা হয়। তার পকেট তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারের পেছনে যাদের আশ্রয় ও সহযোগিতা রয়েছে, সেই সেল্টার দাতারা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে এবং নেপথ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডেক্স রিপোর্ট 










