ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব’। আত্মপ্রকাশ উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যা স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজনের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনা করেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মো. মাহবুবুল আলম, দৈনিক গাউছিয়ার সম্পাদক অলোক সাহা, দৈনিক জনগণের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
স্বাগত বক্তব্যে এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ সংগঠনের যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি, সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নিউজ দিগন্ধের একেএম মঞ্জুরুল হক, দৈনিক সারাবাংলার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত, বরিশাল ক্রাইম সরদার সাফায়েত হোসেন, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি বাবুল মিনা, দৈনিক শাহানামার জেলা প্রতিনিধি এইচ এম সিজার এবং সাংবাদিক দিবস তালুকদারসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন ।

অনুষ্ঠানের একপর্যায়ে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা সমুন্নত রেখে সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের এ পথচলা স্থানীয় গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সকলের।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬