
ঝালকাঠি প্রতিনিধি |
ঐতিহ্যবাহী ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে হাজারো রোজাদারের অংশগ্রহণে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মুসলেহীনের সভাপতি মাওলানা খলিলুর রহমানের আমন্ত্রণে নেছারাবাদ ক্যাম্পাসে আয়োজিত এই মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
ইফতারের আগে তিনি নেছারাবাদ হযরত কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন। সেখানে কিছু সময় অবস্থান করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ভক্ত ও মুসল্লিরাও দোয়ায় অংশ নেন।
পরে আসরের নামাজ শেষে আয়োজিত গণ-ইফতার মাহফিলে তিনি স্থানীয় আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার করেন এবং জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম । প্রেসক্লাবের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়ার সরদার দিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই গণ-ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা রমজানের শিক্ষা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

এইচ এম আব্দুল কুদ্দুস 










