ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ১০:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

মাহিন খান রোমান, ঝালকাঠি প্রতিনিধি: লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠি জেলায় রমজান শুরু হতেই লেবুর বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। জেলার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকা লেবু উৎপাদনের জন্য সুপরিচিত। বাণিজ্যিকভাবে লেবু চাষ করে এখানকার কৃষকেরা সারা দেশে সুনাম অর্জন করেছেন। ভীমরুলীর ভাসমান হাটে কৃষকেরা নৌকায় করে এবং স্থলপথে গাড়িতে করে পাইকারি বিক্রির জন্য লেবু নিয়ে আসেন। তবে বর্ষাকালের তুলনায় চলতি মৌসুমে উৎপাদন কিছুটা কম হয়েছে বলে জানা গেছে।

রমজানের শুরুতেই ঝালকাঠির বিভিন্ন হাট-বাজারে চায়না, কাগজি, দেশি ও এলাচি লেবুর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর হালি ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ঝালকাঠি শহরের বাজারে এক পিস লেবু ২৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। শুক্রবার জেলার কয়েকটি হাট ও বাজারের লেবুর আড়ৎ ও খুচরা দোকান ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, রোজাদারদের ইফতারে লেবুর শরবতের ব্যাপক চাহিদাকে পুঁজি করে একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে দাম বাড়িয়েছে। বছরের অন্যান্য সময়ে লেবুর তেমন চাহিদা না থাকলেও রমজান মাসে ইফতারের জন্য লেবুর চাহিদা বেড়ে যায়—এই সুযোগেই ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করছেন বলে অভিযোগ তাদের।

অন্যদিকে লেবু চাষি ও বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতির কারণেই দাম বেড়েছে। হঠাৎ চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। লেবু বাগান মালিক নিতাই রায়, গনেশ বাবু ও রফিকসহ একাধিক ব্যক্তি জানান, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় ফলন কম হয়েছে। পর্যাপ্ত পানির অভাবে অনেক লেবুর ফুল ঝরে গেছে, ফলে উৎপাদন কমেছে।

লেবু চাষি জীবন মন্ডল জানান, তিনি ১০০টি লেবু বিক্রি করেছেন ১৪ হাজার ৮০০ টাকায়, অর্থাৎ প্রতি পিস ১৪ টাকা ৮০ পয়সা হিসেবে। অথচ সপ্তাহ খানেক আগেও একই পরিমাণ লেবু বিক্রি করেছিলেন ১০ হাজার টাকায়। উৎপাদন কম ও চাহিদা বেশি থাকায় পাইকারি বাজারেই দাম বেড়েছে বলে তিনি দাবি করেন।

রমজানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৯৬৫৯৬৫১৮৮
তারিখ: ২০ ফেব্রুয়ারী ২০২৬

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

আপডেট সময় ১০:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬