
ঝালকাঠি জেলা প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ রাত বারোটা এক মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার সভাপতি আরিফুর রহমান খান ও বিপ্লবী সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গিয়াস সরদার দিপু বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয় ও অধিকার আদায়ের অনন্য ইতিহাস। ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই আজ আমরা কথা বলতে পারছি। এই চেতনা থেকেই গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়াই ছাত্রদলের অন্যতম দায়িত্ব।

HM Abdul Quddus KHOKAN 










