ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ১২:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় ভূমি জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভূমি জরিপ কার্যক্রমের আওতায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ১২৯ নং চর দপদপিয়া মৌজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমির জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করছেন। টাকা না দিলে জমির মাপজোখ ও রেকর্ড সংক্রান্ত কাজে হয়রানি করা হচ্ছে।

দপদপিয়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “জরিপকাজে নিয়োজিত সার্ভেয়ার জনি মোল্লা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।”

অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ার বলেন, “ফ্যাসিস্ট আমলে এ ধরনের ঘুষ বাণিজ্য চলেছে। নতুন বাংলাদেশে এ ধরনের দুর্নীতি কোনোভাবেই কাম্য নয়। আমরা অভিযুক্ত সার্ভেয়ারদের অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”

মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সার্ভেয়ার জনি মোল্লার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৭ফেব্রুয়ারী ২০২৬

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

ঝালকাঠিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ১২:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬