ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন, আত্মপ্রকাশ ‘সেবার হাত মানবিক সংগঠন’-এর

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ব্যতিক্রমী আয়োজনে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করেছে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “সেবার হাত মানবিক সংগঠন”। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়ে দিনটিকেই প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করে সংগঠনটি তাদের প্রথম কর্মসূচির মাধ্যমে সমাজসেবার যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষে সংগঠনের একদল মানবিক তরুণ শহরের অলিগলি ঘুরে অবহেলিত ও অভুক্ত পথকুকুরদের খুঁজে খাবার সরবরাহ করে। ভিন্নধর্মী এই উদ্যোগের মাধ্যমে তারা প্রাণীর প্রতিও সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রীতম দাস চয়ন, সহ-সমন্বয়ক দীপক দেবনাথ তন্ময়, সদস্য কুশল সাহা, নাঈম হোসেন রাব্বি, অর্ঘ্য দেবনাথ এবং নয়ন চন্দ্র শীল।
এ বিষয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রীতম দাস চয়ন বলেন, “ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, বোবা প্রাণীদের প্রতিও থাকা উচিত। প্রাণীগুলো সংবেদনশীল ও বুদ্ধিমান। আমরা শিশুদের যেভাবে যত্ন করি, তেমনি তাদের প্রতিও যত্নশীল হওয়া দরকার।” সংগঠনটির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের ব্যতিক্রমী আয়োজন সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

ঝালকাঠিতে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন, আত্মপ্রকাশ ‘সেবার হাত মানবিক সংগঠন’-এর

আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬