ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

আরএমপি সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোট ৭৫টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়। পরে পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ কমিশনার মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করেন এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে নাগরিকদের তথ্য সহায়তা কামনা করেন। তিনি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেলে পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম। এ জন্য আরএমপির ফেসবুক পেজ, হটলাইন নম্বর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ নম্বর চালু রয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে এবং নিয়মিত লেখাপড়া করছে কি না—এসব বিষয়ে নজরদারি রাখা জরুরি, যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। একই সঙ্গে যেসব অভিভাবক মাদকাসক্ত, তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আরএমপির এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, প্রযুক্তিনির্ভর এ জনবান্ধব কার্যক্রমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) (চলতি দায়িত্বে) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির
ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি

আপডেট সময় ০৯:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬