ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে বালুবাহী ট্রাক বিকল, বরিশাল–পিরোজপুর মহাসড়কে তীব্র যানজট

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বরিশাল–পিরোজপুর মহাসড়কে একটি বালুবাহী ট্রাকের চাকা ভেঙে বিকল হয়ে পড়ায় কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ করে ট্রাকটির একটি চাকা ভেঙে যায়। এতে ট্রাকটি সড়কের মাঝখানে বিকল হয়ে পড়লে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাস, ট্রাক, পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটির বালু খালি করে পুলিশের ক্রেনের সাহায্যে সেটিকে সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়া হয়।

ট্রাকটি অপসারণের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং যানজট নিরসন হয়।

স্থানীয়রা জানান, ব্যস্ত এই মহাসড়কে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

ঝালকাঠিতে বালুবাহী ট্রাক বিকল, বরিশাল–পিরোজপুর মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় ০১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬