
ঝালকাঠি জেলা প্রতিনিধি :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠি সদরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই মহিলা নেত্রীরাও। ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা এলেন ভুট্টোর পক্ষে ভোট চাইতে শহরের বিভিন্ন অলিগলি ও জনবহুল এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু। এ সময় তার সঙ্গে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নিগার সুলতানা নিপু বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। তিনি আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নারীসহ সকল ভোটারের প্রতি আহ্বান জানান।

মাহিন খান রোমান 















