ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল ও আর্থিক সহায়তা বিতরণ

  • মাহিন খান রোমান
  • আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২১জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারকান্দা আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন বান্ডেল ঢেউটিন, ৩০ কেজি চাল এবং ৯ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এসব সহায়তা তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “আপনারা সিডরের মতো বড় দুর্যোগ মোকাবেলা করেছেন। এই দুর্ঘটনাও আপনারা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবেন। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে।” তিনি এ সময় আসন্ন গণভোট সম্পর্কেও আবাসন প্রকল্পের বাসিন্দাদের অবহিত করেন এবং ভোটার হিসেবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারকান্দা আশ্রয়ণ প্রকল্পের ১৭ নম্বর ব্যারাকের ১০টি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে সাতজনের বেশি ব্যক্তি আহত হন বলে জানা গেছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

ঝালকাঠিতে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল ও আর্থিক সহায়তা বিতরণ

আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬