ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তরিকুল ইসলাম তারেক ঝালকাঠি ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা: সভাপতি পদে প্রার্থী মোঃ তৌহিদ হোসেন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের ঈদ শুভেচ্ছা ঝালকাঠিতে ঠিকাদারকে হ’ত্যার হুম’কি! সদর থানায় জিডি. মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: ৬ নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের পাশে ফোরকান ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • নাঈম হাসান ইমন
  • আপডেট সময় ০৬:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

নাঈম হাসান ইমন : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ঝালকাঠিতে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌরসভা, ঝালকাঠি প্রেসক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (ঝালকাঠি জেলা শাখা), প্রত্যয় তরুণ সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও ঝালকাঠি আইনজীবী সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, সিটিক্লাব ও পাঠাগার, জেলা নির্বাচন অফিস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, মানবতা ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অন্যদিকে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। সেখানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২১ ফেব্রুয়ারী ২০২৬

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বরিশালে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় ০৬:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬