এইচ এম আব্দুল কুদ্দুস খোকন :
ঝালকাঠি, ১১ মার্চ ২০২৬ঃ ঝালকাঠি জেলা ও দায়রা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার (১১ মার্চ) সকালে আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এডভোকেট শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জেলা ও দায়রা আদালতে উপস্থিত হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজসহ আদালতের সকল বিচারকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আদালতের সার্বিক কার্যক্রম, বিচারপ্রার্থীদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ এবং আইনজীবী ও বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এসময় এডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আদালত, বিচারক ও আইনজীবীদের পারস্পরিক সম্মান, পেশাগত শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় থাকলে বিচারপ্রার্থীরা আরও কার্যকর ও সময়োপযোগী সেবা পেতে পারেন। তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং আদালতের সুস্থ পরিবেশ বজায় রাখতে আইনজীবী সমাজ সবসময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সৌজন্য সাক্ষাৎ শেষে আইনজীবী সমিতির নেতারা বিচারকদের ধন্যবাদ জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক: এইচ এম আব্দুল কুদ্দুস খোকন
মোবাইল: 01640465696
ইমেইল: dailypurbobangla@gmail.com
অফিস: ৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ওয়েব: www.dailypurbobangla.com