ঝালকাঠী জেলা প্রতিনিধি: বরিশাল বিভাগে একমাত্র নারী সংসদ সদস্য ঝালকাঠি -২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কে ঝালকাঠি শহর বিএনপি এবং বিভিন্ন কেন্দ্র কমিটি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
১৪ ফেব্রুয়ারী সকাল ১১ টায় ঝালকাঠি পৌর শহরের সাধনার মোড়ে নির্বাচনী প্রধান কার্যালয়ে ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পৌর বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি, বিভিন্ন কেন্দ্র কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সাংসদ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কে ফুলের তোড়া এবং ফুলের মালায় শুভেচ্ছায় বরণ করে নেন। শুভেচ্ছা জানানোর পরে নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি ঝালকাঠি -২ আসনের সকল ভোটার সহ সকল শ্রেনী পেশার মানুষ কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি সকলকে নিয়ে শান্তিপুর্ন ঝালকাঠি গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন এর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এইচ এম আব্দুল কুদ্দুস খোকন
মোবাইল: 01640465696
ইমেইল: dailypurbobangla@gmail.com
অফিস: ৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ওয়েব: www.dailypurbobangla.com