কাঠালিয়া প্রতিনিধি :
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আজ বরিশাল বেল’স পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী মহাসমাবেশে যোগ দিতে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি–১ এর গণমানুষের নেতা জননেতা গোলাম আজম সৈকত।
আজকের এই কর্মসূচিতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা থেকে সংগঠিতভাবে প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন। প্রায় ১২টি বাসের পাশাপাশি মোটরসাইকেল বহর, প্রাইভেটকার, হাইয়েস ও নোয়াহ গাড়িতে করে নেতাকর্মীরা বরিশাল অভিমুখে যাত্রা করেন। পুরো কর্মসূচিতে শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেন গোলাম আজম সৈকত।
কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন,
“বরিশালের এই মহাসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ, আর সেই ঐক্যের শক্তি আজ রাজাপুর-কাঁঠালিয়ার হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন,
“ঝালকাঠি–১ এর মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, আজও আছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে আমরা আমাদের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল বহর ও ব্যাপক উপস্থিতিতে আজকের কর্মসূচি পরিণত হয় একটি সফল ও শক্তিশালী রাজনৈতিক প্রদর্শনীতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোলাম আজম সৈকতের নেতৃত্বে ঝালকাঠি–১ থেকে এই বিপুল অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিরই প্রতিফলন।
সম্পাদক: এইচ এম আব্দুল কুদ্দুস খোকন
মোবাইল: 01640465696
ইমেইল: dailypurbobangla@gmail.com
অফিস: ৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ওয়েব: www.dailypurbobangla.com