
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে তিনি বাসভবনে যান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশের পর ৬টা ৫২ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছিল।
পরবর্তীতে ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একটি ফোনালাপও হয়। দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে।
সম্পাদক: এইচ এম আব্দুল কুদ্দুস খোকন
মোবাইল: 01640465696
ইমেইল: dailypurbobangla@gmail.com
অফিস: ৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ওয়েব: www.dailypurbobangla.com